ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত

দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমেছে ৩ দশমিক ১ শতাংশ

  • আপডেট সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে ৩ দশমিক ১ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ। আজ বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশে।

আজ ৩ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৩ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৪৯ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ২ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৮৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ৫৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮৫ শতাংশ।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমেছে ৩ দশমিক ১ শতাংশ

আপডেট সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২