ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে বিদায় বললেন ক্লুজনার

  • আপডেট সময় : ১২:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জিম্বাবুয়ে ক্রিকেট দলটার হঠাৎ বদলে যাওয়া যেই রূপ দেখছেন, তার পেছনের বড় ভূমিকা রয়েছে ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনারের। এই বছরেরই মার্চ মাসে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যাটিং কোচের দায়িত্ব নেন ক্লুজনার। তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করলেন তিনি, বিদায় বলে দিলেন জিম্বাবুয়ে ক্রিকেটকে।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ে ফেরার লক্ষ্যে জিম্বাবুয়েকে বিদায় বললেও স্বল্প সময়ে তার অধীনে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে জিম্বাবুয়ে দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশকে। ওয়ানডেতে হারিয়েছে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকেও। ভারতের সাথেও লড়াই করেছে চোখে চোখ রেখে। তার অধীনে জিম্বাবুয়ে দলের ব্যাটিংয়ে আমূল পরিবর্তন দেখা দিয়েছে।

ক্রিকেটীয় জীবনে দারুণ একটা সময় পাড় করেছেন ক্লুজনার। ব্যাটে-বলে সমতালে পারফর্ম করে মাতিয়ে রেখেছিলেন ক্রিকেট বিশ্ব। দারুণ ক্রিকেট ক্যারিয়ারের অধিকারী ক্লুজনার খেলোয়াড়ি জীবনের পরও ছাড়তে পারেননি ক্রিকেটকে। পেশা হিসেবে নিয়েছেন কোচিংকে। যেখানেও দারুণ সফল এই অলরাউন্ডার।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ে চাহিদার শীর্ষে থাকাদের অন্যতম তিনি। কোচিং করিয়েছেন বিপিএলেও। ২০১৯-২০২১ নাগাদ প্রধান কোচ ছিলেন আফগানিস্তান জাতীয় দলের। তারপর যুক্ত হম জিম্বাবুয়ের কোচিং প্যানেলে। এর আগেও দুই মেয়াদে জিম্বাবুয়ে ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে বিদায় বললেন ক্লুজনার

আপডেট সময় : ১২:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২