ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছাত্রলীগের মামলায় ছাত্রঅধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

  • আপডেট সময় : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ছাত্রলীগের মামলায় ছাত্রঅধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এর আগে তাদের আদালতে হাজির করা হয়।

এর আগে শুক্রবার ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে আজ সকালে দুটি মামলা করা হয়। একটি মামলা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন। অপরটি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী আমিনুর রহমান।

গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করে পুলিশ। এখন উভয় মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
আমিনুরের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢুকে লাঠিসোঁটা, হকিস্টিক, রড, দেশীয় অস্ত্র নিয়ে বাদী এবং তার বন্ধুদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এছাড়া নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। এতে হাসপাতালে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১৮৬, ৩৫৩ ও ১০৯ ধারায় মামলাটি করেন ছাত্রলীগ কর্মী আমিনুর।

উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। সেটি ছাত্রলীগ পণ্ড করে দেয় বলে অভিযোগ ওঠে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রলীগের মামলায় ছাত্রঅধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২