ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

শাস্তি পেলেন ফিঞ্চ

  • আপডেট সময় : ১২:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঠে বাজে ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিরস্কারের পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

পার্থে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই শাস্তি পেয়েছেন ফিঞ্চ।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় নবম ওভারে বাজে ভাষা ব্যবহার করেন ফিঞ্চ, যা ধরা পড়ে স্ট্যাম্পের মাইকে। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্ট লেভেল এক ভেঙেছেন তিনি। এই আচরণবিধি লঙ্ঘনের ফলে ফিঞ্চকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।

আম্পায়ারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি ডেভিড বুন এই শাস্তি দেন।

দোষ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে এক ডিমেরিট পয়েন্ট পাওয়ায় সতর্ক থাকতে হবে ফিঞ্চকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চার বা তার থেকে বেশি ডিমেরিট পয়েন্ট হলে নিষেধাজ্ঞায় পড়বেন সেই ক্রিকেটার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাস্তি পেলেন ফিঞ্চ

আপডেট সময় : ১২:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২