ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তবুও আশাবাদী সাকিব

  • আপডেট সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটা ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। শেষ সুযোগ ছিল বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়ানোর। আগের দিন ম্যাচ শেষে সাকিব আল হাসানও বলেছিলেন, ‘শেষ চেষ্টাটা আজই করবেন।’ সাকিব তার কথা রেখেছেন, লিটন দাসকেও সঙ্গী পেয়েছেন। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদও সমর্থন দিয়েছেন। তবে বাকিরা নিজেদের যেন হারিয়ে খুঁজছেন। তবুও সন্তুষ্ট সাকিব। বললেন, আজকে আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলেছি।

এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘নিউজিল্যান্ডে জেতা কঠিন। তবে আজকে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি। হয়তো আর কিছু রান বেশি করতে পারতাম। শেষ ওভারে আমরা মাত্র ৩ রান করেছি। শেষের ব্যাটসম্যানের কাছ থেকে দলের আশা ছিল ১০-১৫ রানের।’

একদিক থেকে তাকে সেরাই বলা চলে। প্রথম দুই ম্যাচে যেখানে দেড় শ’ই স্পর্শ করতে পারেনি বাংলাদেশ, সেখানে গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০ রান সংগ্রহের পর আজ স্কোরবোর্ড হেসেছে ১৭৩ রানে। যদিও জয় পাওয়া হয়নি, তবুও সিরিজে সেরা ম্যাচটা বাংলাদেশ আজই খেলেছে। সংগ্রহটা আরো বড় হতে পারত, কিন্তু লোয়ার অর্ডার ছিল চূড়ান্ত ব্যর্থ। তাদের ব্যাটে শেষ ৯ বলে এসেছে মাত্র ৬ রান! শেষ চারজন ব্যাটসম্যান মিলে করেছেন ১৭ বলে মোটে ১৫ রান।

তারপরও এসব পেছনে ফেলে বিশ্বকাপে ভালো করতে আশাবাদী সাকিব আল হাসান। তিনি বলেন, ‘শেষ দিকে আমরা আরো কিছু রান করতে পারতাম। কিন্তু এমনটা ঘটতেই পারে। তবে আমরা মাঝের ওভারগুলোতে ভালো খেলেছি, যেখানে আগে আমাদের ঘাটতি ছিল। পুরো সিরিজে কিছু উন্নতি লক্ষ্য করা গেছে, যা আমাদের জন্য ইতিবাচক।’

বিশ্বকাপে কেমন একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ, তা ইতমধ্যেই সাজিয়ে ফেলেছে বাংলাদেশ। গতকাল ম্যাচ শেষেও তার ইঙ্গিত দিয়েছিলেন। আজ আবারো তা তুলে ধরলেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে কেমন একাদশ নিয়ে খেলবো, সেই সম্পর্কে পরিস্কার ধারণা পেয়ে গেছি। যা আমাদের জন্য ভালো। সামনের বিশ্বকাপে ভালো করাটা এখন আমাদের ওপর নির্ভর করবে।’

এদিকে পর পর দুই দিনে দুই ম্যাচে অর্ধশতক হাকিয়ে বিশ্বকাপে নিজের আগমনী বার্তা যেন দিয়ে রাখলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ এরপর আজ ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। তবে বল হাতে সাবলীল ছিলেন না এই অলরাউন্ডার। সিরিজে ৩ ম্যাচে কোনো উইকেট পাননি। রানও দিয়েছেন স্বাভাবিকের চেয়ে বেশি।

এ ব্যাপারে তিনি বলেন, ‘দলের হয়ে রান করাটাও আমার কাজের অংশ। অন্য দিক থেকে চিন্তা করলে তিন ম্যাচে বোলিংটা পুরোপুরি যথাযথ হয়নি। এই জায়গায় আমার হয়ত কিছু কাজ করতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তবুও আশাবাদী সাকিব

আপডেট সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২