ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন টিসিমিকাস

  • আপডেট সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লিভারপুলের সাথে নতুন দীর্ঘ মেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন ডিফেন্ডার কোসতাস টিসিমিকাস। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রীক এই ডিফেন্ডার ২০২০ সালে অলিম্পিয়াকোস থেকে যখন রেডসে যোগ দিয়েছিলেন তখন তার পাঁচ বছরের চুক্তি করা হয়েছিল। কিন্তু ২৭ বছর বয়সী টিসিমিকাসের চুক্তি নবায়নের মেয়াদ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
লিভারপুলের ওয়েবসাইটে এ সম্পর্কে টিসিমিকাস বলেছেন, ‘এখানে চুক্তি নবায়ন করতে পেরে আমি দারুন খুশী। আমার কাছে মনে হয়েছে ,ক্লাবের জন্য ত্যাগ স্বীকারের প্রতিদান আমি পাচ্ছি। এসব কিছুই আমাকে নতুন ভাবে এগিয়ে যাবার সাহস দিচ্ছে। আমি অনেকবারই সাক্ষাতকারে বলেছি এই ক্লাবের হয়ে আমরা সবাই মিলেই অনেক কিছুই অর্জন করেছি। প্রথম মিনিট থেকেই আমি সবকিছুর অংশ হতে চাই।’
লিভারপুলের প্রথম পছন্দের লেফট-ব্যাক এ্যান্ড্রু রবার্টসনকে পিছনে ফেলে গ্রীসের টিসিমিকাসই এ্যানফিল্ডে ১১ মিলিয়ন পাউন্ডে আসার পর থেকে ৬৩ ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে তার এ্যাসিস্ট রয়েছে ১২টি।
এবারের মৌসুমে আগস্টে বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বদলী হিসেবে ও গত সপ্তাহে ইউরোপা লিগে এলএএসকে’র বিপক্ষে অস্ট্রিয়াতে অনুষ্ঠিত ম্যাচে মূল দলে খেলেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন টিসিমিকাস

আপডেট সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩