ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জার্মানি ৩ প্রকল্পে ২৫.৫ মিলিয়ন ইউরো দেবে বাংলাদেশকে : চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট সময় : ১০:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্থানীয় সরকার, নারীদের ন্যায়বিচার প্রাপ্যতা এবং জলবায়ু পরিবর্তন খাতের তিনটি প্রকল্পে জার্মানি বাংলাদেশকে ২৫.৫ মিলিয়ন ইউরো দেবে। এ বিষয়ে আজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে ২৫.৫ মিলিয়ন ইউরো’র তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই তিনটি কারিগরী সহযোগিতা চুক্তি হলো- ‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহর(এলআইসিএ)’, ‘নারীদের ন্যায়বিচার প্রাপ্তর সুযোগ : স্থানীয় সম্প্রদায়ের বিরোধ নিস্পত্তি জোরদার ও মামলা ব্যাবস্থাপনার উন্নতি (এ২ জাস্টিস)’ এবং ‘ঢাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত পানি সম্পদ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালীকরণ।’
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব শরীফা খান এবং বাংলাদেশে ফেডারেল রিপাবলিক অব জার্মানির জিআইজেড’র কান্ট্রি ডিরেক্টর আঁন্দ্রে কুক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহরের (এলআইসিএ)’ জন্য মোট তহবিল হলো ৫.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত। স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) অধীনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- নির্বাচিত শহরগুলিতে আরও টেকসই, জলবায়ু-অভিযোজিত এবং অন্তর্ভুক্তিমূলক মৌলিক নগর পরিষেবাসমুহ নিশ্চিত করা। “নারীদের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ : স্থানীয় সম্প্রদায়ের বিরোধ নিস্পত্তি জোরদার ও মামলা ব্যবস্থাপনার উন্নতি (এ২ জাষ্টিস)”এর জন্য তহবিল হলো ১৫.৫০ মিলিয়ন ইউরো।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ (এলজেডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
‘ঢাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত পানি সম্পদ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালীকরণে’র জন্য মোট তহবিল হলো ৪.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানি ৩ প্রকল্পে ২৫.৫ মিলিয়ন ইউরো দেবে বাংলাদেশকে : চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় : ১০:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩