ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে : পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / 349
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম এমপি বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের ধারা অনুযায়ী একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন অনেকটা চ্যালেঞ্জিং ছিল। এখন প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করে উন্নত দেশ গড়ে তোলা। নির্বাচন নিয়ে বিদেশি কোনো মিডিয়াতে নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়নি। এটি তুমুল প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল।
আজ বৃহস্পতিবার বিকেলে নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাঁকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামী লীগ নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম মঞ্জু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, গাংগাইল ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, এডভোকেট হাবিবুর রহমান ফকির, আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার, সাইদুর রহমান প্রমুখ।
মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম আরো বলেন, নান্দাইলের গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎখাত, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে জোরদার করা হবে। এখন থেকে সাংগঠনিক সকল কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে। কোন ধরণের অনিয়ম যেন না হয় হয় সে জন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে : পরিকল্পনা মন্ত্রী

আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪