ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, কেশমে তীব্র বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের কঠিন শর্ত মানল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলায় ঝরল ২৪ প্রাণ গাজীপুরে অস্থিরতা এড়াতে ২৫ পোশাক কারখানা ছুটি ঘোষণা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের গোপন হামলা অব্যাহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, মিলবে ২০ বছর

চট্টগ্রামে সেমাই কারখানা বন্ধ, আরো ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা অর্থদন্ড

  • আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির অপরাধে চট্টগ্রামে একটি সেমাই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, একটি ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো ও প্যাকেটজাত করায় ১ লাখ টাকা এবং একটি ফ্যাক্টরিতে ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড ও মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযানে নেমে চট্টগ্রাম জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার নগরীর চাক্তাই এলাকায় এ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি সেমাই ও ডাল মিলে অভিডান পারচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির দায়ে ভবন মালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং কারখানা বন্ধ করে দেন। এরপর লাকী ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো ও প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কামাল সওদাগরের ফ্যাক্টরিতে বসে ক্ষতিকর ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড ও মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ম্যানেজার মো. আবু তালেবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে এ সকল বর্জ্যমিশ্রিত পোল্ট্রি ফিড আগামী ৩ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, এই ফ্যাক্টরিটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন অভিযান পরিচালনাকারী দল।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় যদি কেউ অসাধু কার্যক্রম চালায় তাদেরকে ছাড় দেয়া হবে না। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। বাকলিয়া ফায়ার সার্ভিস ও বাকলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে সেমাই কারখানা বন্ধ, আরো ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা অর্থদন্ড

আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪