সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্মমন্ত্রী
- আপডেট সময় : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / 184
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দারচর আব্দুর রশিদের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা থেকে বেলকুচিপাড়া মজিবরের বাড়ি ভায়া পশ্চিম কান্দারচর জিপিএস রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাস্তাটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে ইসলামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
১ হাজার ৯৫০ মিটার দীর্ঘ এ রাস্তাটির নির্মাণ কাজের জন্য চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৫ টাকা।
বিডিসংবাদ/এএইচএস























