ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, কেশমে তীব্র বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের কঠিন শর্ত মানল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলায় ঝরল ২৪ প্রাণ

সবুজ ও সহনশীল বিশ্ব গড়তে উন্নত দেশসমূহকে দৃঢ় সংকল্পে এগিয়ে আসতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সবুজ ও সহনশীল বিশ্ব গড়তে উন্নত দেশসমূহকে দৃঢ় সংকল্পে এগিয়ে আসতে হবে। পারষ্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ, আর্থিক সম্পদ সমূহের গতিশীলতা ও প্রযুক্তির শর্তহীন বিনিময় ছাড়া নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে না। বিষয়টি মাথায় রেখে সহযোগিতার মনোভাব নিয়েই আলোচনা উচিৎ।
আজ জার্মানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বিষয়ক এক রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন।
নসরুল হামিদ আরো বলেন, নানা প্রতিকুলতার মধ্যেও বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে ৪০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস হতে উৎপাদন করবে। উন্নত দেশ হতে, আধুনিক গ্রীড ব্যবস্থা ও দক্ষতার উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতা এবং উৎকর্ষতার বিনিময় হওয়া প্রয়োজন। জার্মানী নরায়নযোগ্য প্রযুক্তির প্রসারে বিশেষ করে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্যকরি উদ্যোগ নিতে পারে। কার্বন নিঃসরণের হার উল্লেখযোগ্য মাত্রায় কমাতে আন্তর্জাতিক কমিউনিটির সহযোগিতা আবশ্যক।
তিনি বলেন, জলবায়ু নিরপেক্ষ পণ্য উৎপাদন ও ব্যবহারে প্রয়োজন নরায়নযোগ্য জ্বালানির পরিচালনায় আর্থিক সহায়তা এবং আর্থিক সম্পদের গতিময়তা। এসব ছাড়া নরায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে না। নরায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য আন্তর্জাতিক সমর্থন অপরিহার্য।
গোলটেবিল বৈঠকে জার্মানীর পররাষ্ট্র মন্ত্রী আনালিনা বারবক, জার্মানীর অর্থনৈতিক বিষয়ক ও জলবায়ু কার্যক্রম বিষয়ক মন্ত্রী ডঃ রবার্ট হাবেকসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবুজ ও সহনশীল বিশ্ব গড়তে উন্নত দেশসমূহকে দৃঢ় সংকল্পে এগিয়ে আসতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪