ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, কেশমে তীব্র বিস্ফোরণ

নয় মাসের জন্য মাঠের বাইরে নিউক্যাসল ডিফেন্ডার বোটম্যান

  • আপডেট সময় : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইনজুরি নিয়ে দুঃসংবাদ পেয়েছে নিউক্যাসল ও নেদারল্যান্ডস। লিগামেন্টের গুরুতর ইনজুরিতে বছরের বাকি সময়ের জন্য আর মাঠে নামা হচ্ছেনা নিউক্যাসলের ডাচ ডিফেন্ডার সেভেন বোটম্যানের।
২৪ বছর বয়সী বোটম্যান শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হন। এর ফলে নেদারল্যান্ডের হয়ে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপেও তার আর খেলা হচ্ছেনা।
এ সম্পর্কে নিউক্যাসল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়া বোটম্যানের আগামী সপ্তাহে অস্ত্রোপচারের টেবিলে বসতে হবে। স্ক্যান রিপোর্টেও দেখা গেছে তার এসিএল ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ধরনের ইনজুরিতে সাধারনত ছয় থেকে নয় মাস বিশ্রামে থাকতে হয়। আমরা তার পরিপূর্ণ ও দ্রুত সুস্থতা কামনা করছি।’
নিউক্যাসলের এবারের মৌসুমে হতাশাজনক পারফরমেন্সের পিছনে গুরুত্বপূর্ণ তারকাদের ইনজুরি মূল একটি কারন। গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার কারনে ২০ বছরে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল নিউক্যাসল। কিন্তু ইউরোপে গ্রুপ পর্ব থেকেই ম্যাগপাইদের বিদায় ঘটে। এই মহূর্তে তারা প্রিমিয়ার লিগ টেবিলের ১০ম স্থানে আছে। ১৯৬৯ সালের পর প্রথম কোন বড় টুর্ণামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন এবারও শেষ হয়ে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নয় মাসের জন্য মাঠের বাইরে নিউক্যাসল ডিফেন্ডার বোটম্যান

আপডেট সময় : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪