ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে

গোপালগঞ্জে পুকুরে মিলছে প্রাচীন ধাতব মূর্তি

  • আপডেট সময় : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পুকুরে বালু খুঁড়লেই একের পর এক বেরিয়ে আসছে নানা আকৃতির প্রাচীন আমলের ধাতব দেব-দেবীর মূর্তি। এসব মূর্তি ব্রোঞ্জের তৈরী বলে ধারণা করা হচ্ছে।
মূল্যবান সম্পদ মনে করে স্থানীয় শিশুরা প্রতিদিন বালু খুঁড়ে এসব মূর্তি তুলে আনছে। মূর্তি দেখতে ওই পুকুর পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। তবে এরকম আকৃতির মূর্তি আগে কখনও দেখেননি এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে বালুর মধ্যে বিভিন্ন আকৃতির দেব-দেবীর মূর্তি দেখতে পায় স্থানীয় শিশুরা। পরে তারা বালু খুঁড়ে আরও কিছু মূর্তি পেয়ে বাড়িতে নিয়ে যায়। এভাবেই একের পর এক বালু খুঁড়তেই উঠে আসছে মূর্তি। এ সংবাদ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পুকুরের মালিক পাশর্^বর্তী সরাইকান্দি গ্রামের বদরুল আলম শেখ।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন দেব-দেবীর প্রায় অর্ধশতাধিক মূর্তি ও অংশবিশেষ উদ্ধার করে নিয়ে যান।
ইউএনও মো. রাশেদুজ্জামান বলেন, ‘ ঘটনাস্থল থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো জেলা প্রশাসকের ট্রেজারে (কোষাগারে) জমা দেওয়া হবে। প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলতে পারবে এগুলো কিসের তৈরি। তার আগে কিছু বলা যাচ্ছে না। ’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে পুকুরে মিলছে প্রাচীন ধাতব মূর্তি

আপডেট সময় : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪