সংবাদ শিরোনাম ::
দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ জন
- আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 159
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪ জন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৬৯৪ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৬ টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৬৩ শতাংশ।
বিডিসংবাদ/এএইচএস
























