হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের ইফতার
- আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / 203
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
‘নুসরাত জাহান তমা ফাউন্ডেশন’- এর উদ্যোগে মাস্তুল মেহমানখানায় হতদরিদ্র ও ছিন্নমূল ২০০ মানুষের জন্য সোমবার ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের পর মরহুমা নুসরাত জাহান তমা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মরহুমার সন্তানেরা এসময় খাবার পরিবেশন করেন।
ইফতার আয়োজনে সংগঠনের সভাপতি তাহেরা আক্তার চৌধুরী (সোমা), সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বিপুল, প্রধান উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, মরহুমা’র কন্যা যারিন তাসনিম চৌধুরী (যারা), পুত্র জারিফ ইয়াজদান চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী প্রজ্ঞা উপস্থিত ছিলেন।
বিআরটিএ পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী নুসরাত জাহান তমার স্মৃতিতে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে সমাজের দু:স্থ, এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস
























