ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

ফাইনালে ভারতের পক্ষে ‘বাজি’ শোয়েব আখতারের

  • আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল ভারত। কিন্তু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই স্বপ্ন ভাঙে রোহিতদের। নিজের ইউটিউব চ্যানেলে এমন মন্তব্যই করেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

ইংলিশদের হারিয়ে অ্যাডিলেডের সেমির প্রতিশোধ নিয়েছে ভারত।

তবে ফাইনালে বার্বাডোজে বিরাট-রোহিতদের কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। কিন্তু শিরোপার লড়াইয়ে শোয়েবের ‘বাজি’ ভারতের পক্ষেই।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘ভারত শিরোপার যোগ্য দাবিদার। আমি অনেক দিন ধরেই বলে আসছি, তাদের সবশেষ দুটি বিশ্বকাপ জেতা উচিত ছিল।

এই বিশ্বকাপও তাদের জেতা উচিত। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। আর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা ভয়ে থাকবে। ভারতীয় স্পিনারদের সামাল দিতে প্রোটিয়া ব্যাটারদের হিমশিম খেতে হবে বলেও মন্তব্য করেছেন শোয়েব আখতার।’

তবে ফাইনালে জিততে হলে ভারতের ব্যাটিং লাইনআপে বিরাট কোহলিকে তিনে খেলানো উচিত বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা উচিত। আমি বিরাটের পরিবর্তে পন্থকে রোহিতের সাথে ওপেনিংয়ে দেখতে চাই। বিরাটকে তিনে তার চেনা পজিশনে ভালো ব্যাটিং করবে। সে ক্রিজে সময় নিতে পছন্দ করে, বাজে বলে রান নিতে অভ্যস্ত।

আমার তাকে ভালো ওপেনার মনে হয় না। বিরাট তিনে খেললেই সমস্যা সমাধান হয়ে যাবে।’

ভারতকে সমর্থন করলেও মার্করামকে জয়ের টোটকা দিলেন শোয়েব আখতার। টস জিতে আগে ব্যাটিং করতে বলেছেন এই স্পিড স্টার। তিনি বলেন, ‘যদি দক্ষিণ আফ্রিকা টসে জিতে, তাহলে তাদের উচিত ব্যাটিং করা। তাহলে জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাইনালে ভারতের পক্ষে ‘বাজি’ শোয়েব আখতারের

আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪