ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

অসুস্থ নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হলো ঢাকায়

  • আপডেট সময় : ০৬:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুল্যান্স যোগে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘নাফিসকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। ডাক্তার দেখছেন। এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা ধারণা করছি মাইনর অ্যাটাক হয়েছে।’

নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা’আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক।
আমিন।’

কয়েক দিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন নাফিস। আজ অবস্থা বেশি খারাপ হলে চট্টগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকার হাসপাতালে নেওয়া হয় তাকে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসুস্থ নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হলো ঢাকায়

আপডেট সময় : ০৬:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪