ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এমিলিয়ানো বিশ্বের সেরা গোলরক্ষক: মেসি

  • আপডেট সময় : ০৬:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ আটের ম্যাচটিতে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি নিজে টাইব্রেকারে মিস করেছেন।

কিন্তু তারপরও জয় পেতে অসুবিধা হয়নি তাদের। দুটি অসাধারণ সেভ করে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

শুধু এবারের কোপা আমেরিকায় নয়, আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমিলিয়ানোর। বিশেষ করে ফাইনালে তার অবিশ্বাস্য সব সেভের কথা সমর্থকদের ভুলে যাওয়ার সুযোগ নেই। এরও আগের কোপায় অনবদ্য কিপিং করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থকরা। সর্বশেষ ইকুয়েডর ম্যাচে তার পারফরম্যান্সের পর তার ভূয়সী প্রশংসা করলেন আর্জেন্টাইন খুদে জাদুকর মেসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এমিলিয়ানোকে ‘বিশ্বের সেরা গোলরক্ষক’ আখ্যা দিয়েছেন।

ইকুয়েডর ম্যাচের টাইব্রেকার শেষে দলীয় উদযাপনের একটি ছবি পোস্ট করে মেসি আরও লিখেছেন, ‘আরও এক ধাপ… কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি। সেমিফাইনালে উঠার পেছনে যারা কঠোর পরিশ্রম করেছে তাদের সবাইকে ধন্যবাদ এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলে বিশ্বসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস আছে। ‘

মেসির কাছ থেকে এমন প্রশংসা অবশ্য নতুন নয় মার্তিনেসের জন্য। তবে এবারেরটি নিশ্চিতভাবেই বিশেষ। কারণ মেসি নিজে টাইব্রেকারে মিস করায় খলনায়ক হওয়ার পথে ছিলেন। কিন্তু মেসিকে রক্ষায় এগিয়ে আসেন মার্তিনেস। দুই শট ঠেকিয়ে নিজে নায়ক বনে যান। তবে মেসির শট মিসের কথা ভুলিয়ে দেন ‘দিবু’ মার্তিনেস। এবার নিয়ে আর্জেন্টিনাকে চারবার টাইব্রেকারে জয় এনে দিয়েছেন তিনি। অধিনায়কের কাছ থেকে এমন প্রশংসা তাই প্রাপ্য তার।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমিলিয়ানো বিশ্বের সেরা গোলরক্ষক: মেসি

আপডেট সময় : ০৬:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪