ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

অ্যান্ডারসনের ‘গার্ড অব অনার’ না পাওয়ার কারণ রানআউট

  • আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেটের শুরুটা যেখানে করেছিলেন সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন জেমস অ্যান্ডারসন। লর্ডস টেস্ট খেলতে নামার আগেই ২২ বছরে দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দেন তিনি।

খেলোয়াড়দের বিদায়ের সময় সাধারণত প্রতিপক্ষ দল গার্ড অব অনার দিয়ে থাকেন। কিংবদন্তি অ্যান্ডারসনেরও এমন সম্মান পাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে।

পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিকে (৭০৩ উইকেট) সম্মান জানানোর পরিকল্পনা নিয়েও মাঠে নেমেছিল ক্যারিবিয়ানরা।
কিন্তু অপ্রত্যাশিত এক ঘটনায় অ্যান্ডারসনকে সম্মান জানাতে ভুলে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই অপ্রত্যাশিত ঘটনা হচ্ছে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের রানআউট। তাকে আউট করে ৪১ বছর বয়সী পেসারকে গার্ড অব অনার দিতে ভুলে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডন সিলস।

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন সিলস। তিনি বলেছেন,‘আমাদের আগেই পরিকল্পনা করা ছিল ব্যাটিংয়ে নামলেই অ্যান্ডারসনকে গার্ড অব অনার দেব। কিন্তু বশিরের রানআউট আমাদের সুইস কটেজের দিকে নিয়ে যায়। এতে করে তাকে গার্ড অব অনার দেওয়াটা আমাদের জন্য কঠিন ছিল।তবে সৌভাগ্যবশত হোল্ডার তার দেখা পেয়েছে।’
সাধারণত ব্যাটিংয়ে নামার সময় ক্রিকেটারদের গার্ড অব অনার দেওয়া হয়। কিন্তু অ্যান্ডারসন যখন ব্যাটিংয়ে নামেন তখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আশেপাশে ছিলেন না। দশম ব্যাটার হিসেবে মাঠে না বশিরকে আউট করে সুইস কটেজের দিকে ছিলেন তারা। ব্যাটিংয়ে নেমে কোনো রান করতে না পারলেও ১৭ বল খেলে ক্যারিবিয়ানদের বেশ ভোগাচ্ছিলেন এই অফ স্পিনার।

মিকাইল লুইস যখন বশিরকে রান আউট করেন তখন হতাশ ক্যারিবিয়ানরা উদ্‌যাপনে ডুবে ভুলেই গিয়েছিলেন অ্যান্ডারসনকে সম্মান জানাতে। তবে কাছাকাছি থাকায় ইংলিশ পেসারের কাছে গিয়ে হাত মেলান হোল্ডার।
বিদায়ী টেস্টে আর হয়তো ব্যাটিং করারও সুযোগ পাবেন না অ্যান্ডারসন। দুই ইনিংস মিলিয়েও যে তাদের এক ইনিংসের রান শোধ দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদের ৩৭১ রানের বিপরীতে এখনো ১৭১ রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হওয়া ক্যারিবিয়ানরা দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রান করেছে ৬ উইকেটে ৭৯ রান। এই রান শোধ দিয়ে ইংল্যান্ডকে লক্ষ্য দিলেও অ্যান্ডারসনের নামার সুযোগ থাকবে না। তাই কিছুটা আক্ষেপ নিয়েই বিদায় নিতে হচ্ছে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বল খেলার সুযোগ না পাওয়া অ্যান্ডারসনকে।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অ্যান্ডারসনের ‘গার্ড অব অনার’ না পাওয়ার কারণ রানআউট

আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪