ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মালিক

  • আপডেট সময় : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন শোয়েব মালিক। এরপর মাঝে প্রায় তিন বছর কেটে গেলেও স্বপ্ন দেখছিলেন আবারও পাকিস্তান দলে ফেরার। তবে সেটা আর পূরণ হচ্ছে না।

অপেক্ষার প্রহর আর দীর্ঘ না করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মালিক।

এতে করে দীর্ঘ ২৫ বছরের পথচলা থেমে গেলে পাকিস্তানি অলরাউন্ডারের। পাকিস্তানের হয়ে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা স্বদেশি এক সাংবাদিককে জানান মালিক।
পাকিস্তানের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মালিক। বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেছেন, ‘অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি।

মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই।’
জাতীয় দলের কোচিং করানোর কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন মালিক।

পাকিস্তানি অলরাউন্ডার বলেছেন, ‘জাতীয় দলে কোচিং করাতে আগ্রহী নই, তবে ঘরোয়া দলে মেন্টর হিসেবে কাজ করতে চাই। আশা করি, শোয়েব মালিকের স্তরের চাকরির অফার ভবিষ্যতে পাব।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন মালিক। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মালিকের। আর বাংলাদেশের বিপক্ষে মিরপুরের টি-টোয়েন্টি ম্যাচটিই পাকিস্তানের জার্সিতে তার শেষ।

দীর্ঘ সময়ে ব্যাটে-বলে অবদান রেখেছেন এই অলরাউন্ডার। টেস্টে ৩৫ ম্যাচের বেশি সুযোগ না পেলেও সীমিত ওভারের ক্রিকেটে একাদশের অবিচ্ছেদও অংশ ছিলেন ৪২ বছর বয়সী অলরাউন্ডার।
টেস্টে ১৮৯৮ রানের বিপরীতে ৩২ উইকেট নিয়েছেন মালিক। ৩ সেঞ্চুরির ক্যারিয়ারে তার সেরা ইনিংস ২৪৫ রান। অন্যদিকে ২৮৭ ওয়ানডেতে ৯ সেঞ্চুরি ও ৪৪ ফিফটিতে ৭৫৩৪ রান করেছেন। নামের পাশে উইকেট ১৫৮টি। আর সংক্ষিপ্ত সংস্করণে ১২৪ ম্যাচে ২৪৩৫ রান করেছেন। ফিফটি ৯টি। অফস্পিনে উইকেট পেয়েছেন ২৪টি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মালিক

আপডেট সময় : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪