ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫

অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা

  • আপডেট সময় : ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

উড়ন্ত আর্জেন্টিনাকে নাটকীয়ভাবে হারিয়েছে মরক্কো। অলিম্পিকের প্রথম ম্যাচেই হারের পর এবার টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার। গ্রুপপর্বে ইরাকের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিণত হয়েছে আর্জেন্টিনার টিকে থাকার লড়াইয়ে। যেখানে জিততেই হবে দু’বারের অলিম্পিকজয়ীদের। এমন ম্যাচে আজ শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইরাকের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে আর্জেন্টিনা।

এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। যদিও তাদের সেই হার নিয়ে আছে যথেষ্ট বিতর্ক। ম্যাচে ২-১ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা নির্ধারিত যোগ করা সময়ের ১৬ মিনিটে গোল করলে গ্যালারিতে আসা দর্শকরা মাঠে বোতল ছুড়ে মারে ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে মাঠেও নেমে আসে মরক্কোর সমর্থকরা। তাতে খেলা বন্ধ রাখা হয়।

পরে দেড় ঘণ্টা পর আর্জেন্টিনার সমতায় ফেরা গোলটি অফসাইডে বাতিল করে দেওয়া হয়। এর পর দু’ঘণ্টা পর ফের মাঠে নামানো হয় দু’দলকে। যেখানে মাত্র ৪ মিনিট খেলা হয়। যেখানে আর গোলের দেখা না পেয়ে ২-১ গোলে ম্যাচ হারে আর্জেন্টিনা। যা নিয়ে তুমুল বিতর্ক উঠে সে সময়। কঠোর সমালোচনা করেন দলটির কোচ হাভিয়ের মাচেরানো।

সেই ধাক্কা সামলেই এবার ইরাককে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখতে চায় দলটি। অবশ্য ড্র’ করলেও সুযোগ থাকবে আর্জেন্টিনার। তবে সেক্ষেত্রে যেতে হবে অনেক যদি কিন্তুর মধ্যে দিয়ে। যা কোনোভাবেই চাচ্ছে না দলটি। তাই এই ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে জয় তুলতে চায় আর্জেন্টিনা।

ম্যাচের আগে দলটির কোচ মাচেরানো বলেন, ‘নিশ্চিতভাবেই আগের ম্যাচটি শেষ হওয়ার পর আমাদের খারাপ লেগেছে। যে পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে, সেটা স্বাভাবিক ছিল না। তবে আমাদের মনোযোগ এখন পরের ম্যাচে। আমরা চেষ্টা করব ভালো খেলার ও ৩ পয়েন্ট আদায় করে নেওয়ার। এটি করতে পারলে আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করতে পারব।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪