ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-পাকিস্তান

  • আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। গতকাল গোটা একটি দিন চলে গেলেও মাঠে নামা হয়নি, হয়নি একটা বলও। বৃষ্টিতে ভণ্ডুল হয়ে গেছে সব পরিকল্পনা। করা যায়নি টসও। বলা যায়, রাওয়ালপিন্ডির এই টেস্টটা নেমে এসেছে চার দিনে।

সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে তীব্র বৃষ্টির কারণে মাঠেই আসা হয়নি ক্রিকেটারদের। প্রথম সেশনের পরেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আজ (শনিবার) দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল। যদিও শুরু করতে হবে একদম প্রথম থেকে। আজ অবশ্য নেই বৃষ্টি শঙ্কা। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার বলছে দিনটি একদমই ভিন্ন রকম থাকবে। রৌদ্রোজ্জ্বল একটি দিনই দেখতে পাবে রাওয়ালপিন্ডির মানুষ।

বিপরীতে উল্টো দেখা দিতে পারে অতিরিক্ত গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা ক্রিকেটারদের বেশ ভোগাবে নিঃসন্দেহে বলা যায়।

পাকিস্তানের বিপক্ষে এবার আর খালি হাতে লড়াইয়ে নামছে না বাংলাদেশ, শূন্য থেকে শুরু নয়; একটা জয় আছে বাংলাদেশেরও৷ সিরিজের প্রথম টেস্টে এই রাওয়ালপিন্ডিতেই পাকিস্তান হারায় তারা ১০ উইকেটে।

যা ১৪ বারের দেখায় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। সেই সাথে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটেও প্রথম কোনো জয় বাংলাদেশের। নিশ্চয়ই তাই এই জয়ের উচ্ছ্বাসটা ছিল একটু বেশিই।

তবে তা নিয়ে বসে থাকার সুযোগ নেই। এবার বাংলাদেশ মাঠে নামছে সিরিজ নিশ্চিত করতে। আরো একটা জয় বাংলাদেশকে এনে দিতে পারে নতুন একটা ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ। সেই লক্ষ্যেই নিশ্চয়ই মাঠে আসবেন সাকিব-মুশফিকরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-পাকিস্তান

আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪