ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক

  • আপডেট সময় : ০৬:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
চেন্নাই টেস্টের সময়েও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে। নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন, তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি। এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে।

কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেইজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। একপর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমড়ে আঘাতের শিকার হয়েছেন।

একপর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছিল।

দিন তিনেক আগে থেকেই অবশ্য তার ওপর হামলার চক্রান্ত করা হচ্ছে, এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যেখানে তিনি উল্লেখ করেন, চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করায় তার ওপরে হামলার চক্রান্ত করা হচ্ছে। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে, তা এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে, মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। ১০০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। আলোক সল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক

আপডেট সময় : ০৬:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪