ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

কানপুরে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

  • আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কানপুরের আকাশে বৃষ্টি। থমকে আছে খেলা। নির্ধারিত সময়ের থেকে প্রায় ঘণ্টা খানেক চলে গেলেও এখনো মাঠে নামা হয়নি। আদৌ এদিন খেলা হবে কিনা সেটা নিয়েও আছে সংশয়।

কানপুর টেস্টে বৃষ্টি শঙ্কা আগেই ছিল। প্রথম দুই দিনের খেলায় যে বাঁধ সাধবে প্রকৃতি, তা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। হয়েছেও তাই, প্রথম দিন খেলা মাঠে গড়ালেও বৃষ্টির পেটেই যায় বেশিরভাগ সময়।

প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগে। বৈরী আবহাওয়ায় খেলা হয়েছে নির্ধারিত সময়ের এক তৃতীয়াংশ থেকে একটু বেশি সময়। ওভারের হিসেবে মাত্র ৩৫ ওভার।

আজ দ্বিতীয় দিনের পরিস্থিতি আরো ভয়াবহ। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। পুরো মাঠ ঢাকা আছে কাভারে। দুই দলই মাঠে পৌঁছালেও গা গরম করার সুযোগ নেই। ডাগআউটে বসেই আলাপচারিতায় সময় কাটাচ্ছেন তারা।

অথচ প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল খেলা। বৃষ্টির বাগড়া পেরিয়ে দিনের পরের সময়ে খেলা হওয়ার আশায় টিম হোটেল থেকে মাঠে আসে দুই দল।

বৃষ্টি পুরোপুরি থামার পর মাঠ প্রস্তুতের সময়ে নিরুপণ করে জানা যেতে পারে খেলা শুরুর সম্ভাব্য সময়। তবে অবস্থা যেদিকে এগোচ্ছে, দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা।

উল্লেখ্য, কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে আগে ব্যাট করছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে অবশ্য ৩ উইকেটে ১০৭ রানের বেশি করতে পারেনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানপুরে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪