ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের

  • আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি কর ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের সবচেয়ে বড় প্রভাব পড়বে কানাডায়।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে কর আরোপকারী সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের বিষয়ে সপ্তাহের শেষের দিকে একটি ঘোষণা করা হবে। তবে কোন দেশগুলো শুল্কের আওতায় পড়বে বা কোনো ছাড় থাকবে কিনা তা নির্দিষ্ট করে বলেননি।

ট্রাম্প বলেন, ‘যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরাও আরোপ করব।’

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের দু’টি বৃহত্তম ইস্পাত ব্যবসায়িক অংশীদার। এর মধ্যে কানাডা যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ধাতুর বৃহত্তম সরবরাহকারীও।

ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন।

কিন্তু এক বছর পর কানাডা ও মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্র এই শুল্ক প্রত্যাহারের জন্য একটি চুক্তিতে পৌঁছায়। যদিও ইইউর আমদানি কর ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য নির্ধারিত বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, তিনি সোমবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের জন্য ‘সবার’ ওপর শুল্ক ঘোষণা করবেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসা যেকোনো ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

এর জবাবে, কানাডার অন্টারিও প্রদেশের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড একটি অনলাইন পোস্টে ট্রাম্পকে ‘লক্ষ্যস্থল পরিবর্তন এবং ক্রমাগত বিশৃঙ্খলার কারণে কানাডার অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলার’ অভিযোগ করেন। কানাডার ইস্পাত উৎপাদন অন্টারিওতে কেন্দ্রীভূত।

এদিকে ট্রাম্পের মন্তব্যের ফলে দক্ষিণ কোরিয়ার প্রধান ইস্পাত ও গাড়ি নির্মাতাদের মজুদও কমে গেছে। দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাতের অন্যতম প্রধান রফতানিকারক।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের

আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫