সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 160
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে “পিঠা উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, রোববার, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা ঐতিহ্যবাহী পিঠার স্বাদ উপভোগ করেন এবং বাঙালি সংস্কৃতির চর্চায় একত্রিত হন।



অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম উপস্থিত ছিলেন। তা

প্রবাসে থেকেও বাঙালি ঐতিহ্যকে ধারণ ও লালন করার জন্য এমন আয়োজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের ধারা অব্যাহত থাকবে।

পিঠা উৎসব ২০২৫ প্রবাসীদের মধ্যে বাঙালি সংস্কৃতির উষ্ণতা ছড়িয়ে দিয়েছে এবং সবাই এতে দারুণভাবে উপভোগ করেছেন বলে জানান অতিথিরা।































