ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

গুলশানে বাসায় হামলা : ৩ জন কারাগারে

  • আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের প্রাক্তন স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় তিনজনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আসামিরা হলেন- শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহম্মেদ।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মো. ফরিদ হোসেন প্রত্যেক আসামিকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অপর দিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ রাত ১১ টা ৫০ মিনিটে গুলশানে ২ নাম্বার রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। বাসার দুইজন লোককে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। ১ নং আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে ১টি স্বর্ণের চেইন, ২ নং আসামি জুয়েল খন্দকার ১টি স্বর্ণের চেইন, ৩ নং আসামি শাকিল আহমেদ ১টি স্বর্ণের পায়েল, ১টি হাতের আংটিসহ মোট ২ ভরি আট আনা স্বর্ণ লুট করেন; যার মূল্য ৩ লাখ টাকা। অন্যান্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাংচুর করে মেঝেতে ফেলে দেয়।

এ ঘটনায় আজ গুলশান থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশানে বাসায় হামলা : ৩ জন কারাগারে

আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫