আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সহ-সভাপতি হলেন মোহাম্মদ নূর ভূঁইয়া
- আপডেট সময় : ১০:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 829
বিডিসংবাদ প্রতিবেদক
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নতুন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ নূর উল্ল্যহ ভূঁইয়া।
গত ৫ মার্চ ২০২৫, বুধবার তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন আরজু স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে দপ্তর সম্পাদক মনির আহমেদ এক বিবৃতিতে বলেন, “মোহাম্মদ নূর উল্ল্যহ ভূঁইয়া দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

নবনিযুক্ত সহ-সভাপতি মোহাম্মদ নূর উল্ল্যহ ভূঁইয়া ফেনী জেলার ফেনী সদর থানার কাজিরবাগ এলাকার বাসিন্দা, তিনি সংগঠনের উন্নয়নে তার দক্ষতা, সততা, মেধা ও মনন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সকলে আশা করেন।


























