সংবাদ শিরোনাম ::
ইসরায়েলি হামলায় গাজায় ক্যান্সার হাসপাতাল বিধ্বস্ত
- আপডেট সময় : ০২:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 116
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্যান্সার রোগীদের জন্য পরিচালিত ‘তার্কিস-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল’ ধ্বংস হয়েছে।
হাসপাতালটি নেতজারিম করিডরের সালাহ আল দীন স্ট্রিটের কাছে অবস্থিত। এটি এর আগে, ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে।
২০১৭ সালে তুরস্ক ৩৪ মিলিয়ন ডলার অনুদানে দিয়ে হাসপাতালটি পুনর্নির্মাণ করা হয়।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজ এটি সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ হাসপাতালে প্রতি বছর ১০,০০০ রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়।
ইসরায়েল নেতজারিম করিডর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হলো।
গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের আল-রশিদ স্ট্রিট ব্যবহার করতে হবে, যা ইসরায়েলি আক্রমণের কারণে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।


























