নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 338
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ ২০২৫, শনিবার ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউজে এ আয়োজন সম্পন্ন হয়।


অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি জনাব হাবিব খান চৌধুরী ও সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান। তারা বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটির জন্য কাজ করতে চাই এবং এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান, আর মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ইয়াহ্ ইয়া সাহেব।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জনাব আবুল হাসেম, জনাব মিয়া মোহাম্মদ দাউদ, জনাব আবুল খায়ের আখন্দ, জনাব মোহাম্মদ রুবেল হোসেন, জনাব মোঃ শাহ আলম মাস্টার।




এ আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসীদের মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে একতা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “আমরা সবাই মিলে প্রবাসে একে অপরের পাশে দাঁড়াবো এবং কমিউনিটির কল্যাণে কাজ করবো।”


ইফতারের আগে মিলাদ ও দোয়া মাহফিলে সবাই মিলে মহান আল্লাহর রহমত কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


























