সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 9
ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর (রবিবার) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সফর করবেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের ত্রুটি ছিল।

























