ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ সেঞ্চুরিয়নে ইনিংস ব্যবধানে হেরে ধবলধোলাই বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে ডেসকোতে কর্মসূচি হাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়, জানাল ভারত আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট রাজাপুরে ১২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ৬ থ্যাঙ্কসগিভিং ডে: ইতিহাস ও আমেরিকান সংস্কৃতির বিবর্তন ১০ মাস পর আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি পেল সেনেগাল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

  • আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় রোববার (৪ অক্টোবর) দুপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিন দুপুর দেড়টার দিকে গুদামটিতে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে তা নেভানোর চেষ্টা চালান। তবে ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬