ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

  • আপডেট সময় : ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেশ কয়েক দিনের টানা বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটিয়ে গাজীপুরের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সম্মতির ঘোষণা আসায় কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত নেন তারা। এর ফলে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় সচল হয়েছে এবং গাজীপুরের পুরো শিল্পাঞ্চল ও সড়ক যোগাযোগব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

রোববার ৮ নভেম্বর সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। সরকারি সিদ্ধান্তে গঠিত মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং জানুয়ারি মাস থেকে শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন। এই ঘোষণায় আশ্বস্ত হয়েই শ্রমিকরা আন্দোলনের পথ ছেড়ে কারখানায় ফিরেছেন। সকাল পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বা নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে এবং কোথাও কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি। পুলিশের বিশেষ দলগুলো মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ সেলের সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন জানিয়েছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজও এলাকায় বড় ধরনের নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার সদস্যসহ শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারি বজায় রেখেছেন। বর্তমানে শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে সাময়িক স্থিতিশীলতা ফিরলেও নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধ ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করাই এখন শিল্পাঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

আপডেট সময় : ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬