সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 4
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে আজ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ও কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এছাড়াও কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ টি এম আজহারুল ইসলাম, মো. নাহিদ ইসলাম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে অংশগ্রহণ করেন।

























