ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য

ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা

  • আপডেট সময় : ০৩:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যেকোনো বিশেষ উদযাপনের আয়োজনে কেক এখন অপরিহার্য অনুষঙ্গ। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়িতে তৈরি এই সুস্বাদু খাবারটির চাহিদা যেমন বাড়ছে, তেমনি ফরিদপুরে গড়ে উঠেছে একদল নারী উদ্যোক্তা। ঘরের রান্নাঘরে শখের বশে কেক তৈরির কাজ শুরু করলেও বর্তমানে শতাধিক নারী অনলাইন ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন। তাদের কেউ পড়াশোনার পাশাপাশি, আবার কেউ সংসার ও সন্তানদের সামলে এই পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রধান হাতিয়ার করে অনেক নারীই তাদের ব্যবসার পরিধি বাড়িয়েছেন। এই উদ্যোগগুলো এখন অনেকের কাছে কেবল আয়ের উৎস নয়, বরং নিজের আত্মপরিচয় তৈরির একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। ফরিদপুরের এমনই এক উদ্যোক্তা তাবাসসুম হোসাইন তিথলি, যিনি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মা শামীমা নাসরিনের সহায়তায় তিনি কেক ও ফ্রোজেন ফুড তৈরির কাজ করছেন। প্রথম দিকে শখ ও পরিবারের চাহিদা মেটাতে তৈরি করলেও বর্তমানে তাদের মাসিক বিক্রির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। পড়াশোনার পাশাপাশি সময় ভাগ করে নিয়ে মা-মেয়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করছেন এবং ভবিষ্যতে ব্যবসাটি আরও বড় করার পরিকল্পনা করছেন তিথলি।

সংসারের দায়বদ্ধতা যে নিজের স্বপ্নপূরণের পথে বাধা নয়, তার বড় প্রমাণ আয়শা সিদ্দিকা স্মৃতি। তিন সন্তানের মা স্মৃতি নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে অনলাইনে কেক বিক্রি শুরু করেন। শুরু থেকেই স্বামীর পূর্ণ সমর্থন ও উৎসাহ পেয়েছেন তিনি। বর্তমানে তার মাসিক কেক বিক্রির পরিমাণ প্রায় এক লাখ টাকা। নিজের উপার্জনে সংসারে অবদান রাখতে পারাটা তার কাছে বড় প্রাপ্তির জায়গা। তিনি নিয়মিত অর্ডার পাচ্ছেন এবং এই ব্যবসাকে ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার স্বপ্ন দেখেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি অন্য নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন নিলুফা ইয়াসমিন রত্না। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই নারী পেশাদারভাবে কেক তৈরি করছেন এবং অন্যদের হাতে-কলমে শিখিয়ে আত্মনির্ভরশীল করছেন। বড় ধরনের অনুষ্ঠানের অর্ডার সামলানোর দক্ষতায় রত্নার বিশেষ সুনাম রয়েছে। তিনি জানান, এক দিনে সর্বোচ্চ ১০০ পাউন্ড কেক তৈরি করে ৫০ হাজার টাকা বিক্রির রেকর্ড রয়েছে তার। এছাড়া তিনি এককভাবে ৬০ পাউন্ড ওজনের কেকও তৈরি করেছেন। তার মতে, কেক তৈরি কেবল একটি ব্যবসা নয়, এটি সৃজনশীলতা ও দক্ষতার একটি বড় ক্ষেত্র। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত পণ্য নিশ্চিত করলে এই খাতে নারীদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

গৃহিণী রহিমা সুলতানা রিদি শখের বশে কেক তৈরি শুরু করে এখন মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন। প্রথমদিকে পরিবারের জন্য কেক বানাতেন, যা পরে পরিচিতজনদের আগ্রহের কারণে ব্যবসায় রূপ নেয়। এই আয়ের মাধ্যমে সংসারে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি অন্যের ওপর আর্থিক নির্ভরশীলতা কমেছে বলে জানান তিনি। তার ভাষ্যমতে, পরিশ্রম করার মানসিকতা থাকলে ঘরে বসেই নারীরা ছোট পরিসরে ব্যবসার মাধ্যমে সফল হতে পারেন।

ফরিদপুরে নারীদের এমন ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিসিক ফরিদপুরের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির জানান, ঘরে তৈরি খাদ্যপণ্য উৎপাদনে নারীদের উৎসাহিত করতে তারা বিভিন্ন সহায়তা দিচ্ছেন। উদ্যোক্তাদের নিবন্ধনের সুযোগ রয়েছে, যার মাধ্যমে তারা প্রাতিষ্ঠানিক পরিচিতি ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন।

বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য খাদ্যপণ্য তৈরি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন কৌশল ও ব্যবসা পরিচালনার ওপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি, ব্যবসা সম্প্রসারণে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নির্দিষ্ট যোগ্যতা সাপেক্ষে স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগও রয়েছে। তবে আহসান কবির সতর্ক করে বলেন, ব্যবসার স্থায়িত্ব ও সাফল্যের জন্য পণ্যের গুণগত মান বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সঠিক বাজারজাতকরণ অত্যন্ত জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে ঘরে তৈরি খাদ্যপণ্যের জন্য এখন বড় বাজার তৈরি হয়েছে। ফরিদপুরের এই নারী উদ্যোক্তাদের সফলতার গল্প প্রমাণ করে যে, অদম্য ইচ্ছা ও পরিশ্রম থাকলে ঘরের রান্নাঘর থেকেই আর্থিক স্বাধীনতা অর্জন সম্ভব। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে এই উদ্যোক্তারা ভবিষ্যতে অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা

আপডেট সময় : ০৩:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬