ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএমই খাতে নতুন করে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। এই লক্ষ্য অর্জনে নতুন এসএমই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই খাতের কোনো বিকল্প নেই। এ সময় দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে বরং নিজেদের চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। উদ্বোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সাত দিনব্যাপী এই মেলায় সারা দেশের ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন এই মেলায়। এছাড়া মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ শুরু হয়েছে আজ রোববার।

নিউজটি শেয়ার করুন

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬