ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক

শ্রীপুরে সড়ক অবরোধের চেষ্টায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

  • আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই ঘটনার জেরে মহাসড়কে প্রায় ৪৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। সকালের দিকে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। পরবর্তীতে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করলে, লাঠি হাতে শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি সামাল দিতে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এক পর্যায়ে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে অগ্রসর হন এবং আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। বেলা ১২টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

শ্রীপুরে সড়ক অবরোধের চেষ্টায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬