খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিকের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন
- আপডেট সময় : ০৫:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 7
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাসভবনে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার (২২ নভেম্বর) ভোররাতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহারের মাধ্যমে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। রোববার (২২ নেভেম্বর) ভোরে নিজের ফেসবুকে পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি।
সাদিক কায়েম জানান, রাত প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার পারিবারিক বাসভবনে হামলা করে। আক্রমণকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছুড়ে মারে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের পরিকল্পনা করে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। স্থানীয় এলাকাবাসীর দ্রুত তৎপরতার কারণে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে, যার ফলে তার বাবা-মা বড় ধরনের বিপদমুক্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।
নিজের স্ট্যাটাসে তিনি দাবি করেন, জনবিচ্ছিন্ন ফ্যাসিবাদী শক্তির দোসররা জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতাকে ভয় দেখিয়ে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা প্রতিশোধ নিতে চায়। তবে এই ধরণের কাপুরুষোচিত আচরণে তাদের দমানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে।
বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন আর হতে দেওয়া হবে না বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন সাদিক কায়েম। তিনি উল্লেখ করেন, দেশের মাটি থেকে এই রাজনৈতিক শক্তির চূড়ান্ত বিলুপ্তি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এসব হুমকি ও ভীতিকর পরিস্থিতি তাদের লড়াইকে আরও বেগবান করবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।’।


























