ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ৬ থ্যাঙ্কসগিভিং ডে: ইতিহাস ও আমেরিকান সংস্কৃতির বিবর্তন ১০ মাস পর আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি পেল সেনেগাল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে এলেন ফ্রান্স প্রবাসী শাহীন অভিযান আর জরিমানায় কমছে না পণ্যের দাম, অস্বস্তিতে সাধারণ ক্রেতা জোহানেসবার্গ-কেপটাউনে ফ্লাইট চালু নিয়ে সক্রিয় সরকার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে চলেছেন হাকিম জেফ্রিস বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপরতা পাকিস্তানের নারায়ণগঞ্জের আলোচিত ঘটনায় আপিল শুনানিতে আসামিদের স্বীকারোক্তি উপস্থাপন

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় : ০৭:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় রাতভর যৌথ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও এসআরবি-১১। এই অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় রিয়াজ ওরফে ডেভিড নামে এক অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন; বর্তমানে তিনি চিকিৎসাধীন। বুধবার (২৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিয়াজ ওরফে ডেভিড ছাড়াও তার সহযোগী সামাদ এবং আপন ভাই আব্দুল্লাহ রয়েছেন। আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। এছাড়াও এসআরবি-এর পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, অন্যদের ফতুল্লার দেওভোগ ও নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ঘটনার সূত্রপাত গত রোববার রাতে, যখন ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ৩২ বছর বয়সী কনস্টেবল আনোয়ার মোল্লা। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, জড়িতদের ধরতে এখনো পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযান পুরোপুরি শেষ হলে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদসহ তদন্তের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৭:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬