ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

‘এমপি লাঞ্ছনার ঘটনা সাংবাদিকদের সাজানো’

  • আপডেট সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেনকে লাঞ্ছনার ঘটনা সাংবাদিকদের সাজানো বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় ঈদগাহের গেটের সামনে রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান পরিদর্শণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

টাঙ্গাইলের একজন এমপি আপনার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে নো কমেন্টস। আর ওই সংসদ সদস্য তো বলে দিয়েছেন, সেখানে এ ধরণের কোনও ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। এ পরিবারের সদস্যদের শাসন করার অধিকার আমার রয়েছে। কিন্তু কারও গায়ে হাত দেয়ার অধিকার আমার নেই।  আর সেটা (লাঞ্ছিত হওয়ার ঘটনা) এমপি (ছানোয়ার হোসেন) বলেন নি। সেখানে কোনও সাংবাদিক ছিল না। ওটা কোনও আনুষ্ঠানিক সভাও ছিল না। এটাকে সাজিয়ে,গুছিয়ে লেখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাতে টাঙ্গাইলের যমুনা রিসোর্টে টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করা সংক্রান্ত খবর প্রকাশ হয় গণমাধ্যমে। কিন্তু পরের দিন সকালে গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেন ছানোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘এমপি লাঞ্ছনার ঘটনা সাংবাদিকদের সাজানো’

আপডেট সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭