ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সুনামগঞ্জ-২ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিতের স্ত্রী

  • আপডেট সময় : ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 344
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। আর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দল সমর্থিত একক প্রার্থী করা হয়েছে। গতকাল রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে মোট আট প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন জয়া সেনগুপ্তা, মো.সামছুল হক চৌধুরী, মো.মতিউর রহমান, অ্যাডভোকেট মো.সামসুল হক, আজিজুস সামাদ আজাদ, অবনী মোহন দাস, দীপক চৌধুরী ও অনুকুল তালুকদার।

এদিকে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন মোহাম্মদ মাহাবুবুর রহমান, মো. কামাল চৌধুরী, নূর-উর রহমান মাহমুদ তানিম, আঞ্জুম সুলতানা, মো. কবিরুল ইসলাম শিকদার, আরফানুল হক রিফাত, G.Gm.Gg কামরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম শিকদার, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাহজাহান, মো.শফিউর রহমান। দ্বিতীয় বারের মতো এ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয় ভিত্তিতে এই প্রথম বারের মতো শুধু মেয়র পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জ-২ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিতের স্ত্রী

আপডেট সময় : ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭