ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

সুরঞ্জিতের আসনে স্ত্রীর মনোনয়ন সংগ্রহ

  • আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 336
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে তার ছেলে সৌমেন সেনগুপ্ত মায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করে জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট ৪ জন উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়।

সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুরঞ্জিতের আসনে স্ত্রীর মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭