ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আজ মাঠে নামছে রানার্সআপরা

  • আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বিশ্বকাপে এফ গ্রুপের আজকের খেলায় পরস্পরের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও কানাডা। নান্দনিক ফুটবল উপহার দিয়েও বেলজিয়ামের সাথে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছে কানাডা। অন্যদিকে মরক্কোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। দুটি দলের কেউই এখনো বিশ্বকাপে জয় কিংবা গোলের দেখা পায়নি।

রোববার দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে এই দু’দল। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

ইতিহাসে প্রথমবারের মতো এই দল দুটি খেলবে একে অন্যের বিরুদ্ধে। নক আউটের লড়াইয়ে টিকে থাকতে দু’দলেরই জয় প্রয়োজন। এই ম্যাচে হারলে বাদ পড়ে যাবে কানাডা।

৩৬ বছর পরে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা। এই দলের সবচেয়ে বড় তারকা ও নির্ভরযোগ্য খেলোয়াড় বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার আলফোনসো ডেভিস। অন্যদিকে এটি ক্রোয়েশিয়ার ষষ্ঠ বিশ্বকাপ। এই দলটির ভরসার জায়গা তাদের কাপ্তান ব্যালন ডি অর জয়ী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ ও মাতেও কোভাচিচ।

১৯৮৬ সালের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল কানাডা। সেবার একটি ম্যাচও জিততে পারেনি দেশটি। টানা চার ম্যাচ হেরে ইতোমধ্যেই কানাডা একটি রেকর্ড সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে যেন আবার সালভাদোরের টানা ছয় ম্যাচে পরাজয়ের রেকর্ডটি যাতে না ভেঙে যায়, সেটিই কানাডার মূল লক্ষ্য থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ মাঠে নামছে রানার্সআপরা

আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২