ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

আপিলে হেরে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকছেন ফখর

  • আপডেট সময় : ০৮:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 66
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধাদেশের বিরুদ্ধে আপিল করেও হেরে গেছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ও লাহোর কালান্দার্সের ফখর জামান। পিএসএলের টেকনিক্যাল কমিটি ফখরের আপিল খারিজ করে দেওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধই থাকছেন ফখর।

একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফখরের বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ ওঠে। পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা ভঙ্গ করেন ফখর।

এমনকি ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। ফখরের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করেন ম্যাচ রেফারি রোশান মহানামা। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হন ফখর।

শাস্তির বিরুদ্ধে ফখর আপিল করলে সেটিও খারিজ হয়ে যায়। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘পিএসএল টেকনিক্যাল কমিটি আপিলের শুনানি করেছে। নতুন করে তদন্ত পরিচালনা, সব প্রমাণ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার পর আপিল খারিজ করে দিয়েছে কমিটি এবং ম্যাচ রেফারি রোশান মাহানামার আরোপিত দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকছে।’

পিসিবি আরও জানায়, ‘আচরণবিধি অনুসারে, পিএসএল টেকনিক্যাল কমিটি কর্তৃক গৃহীত যেকোন সিদ্ধান্তই উক্ত বিষয়ের পূর্ণ, চূড়ান্ত ও সঠিক নিষ্পত্তি বলে গণ্য হবে এবং সকল পক্ষের জন্য বাধ্যতামূলক হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপিলে হেরে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকছেন ফখর

আপডেট সময় : ০৮:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬