ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঈদের আগে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা

  • আপডেট সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঈদুল আজহার আগেই ফের চিনির দাম বাড়াতে চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। আগামী ২২ জুন থেকে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান তারা।

সোমবার (১৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাম বাড়ানোর আবেদন করেছে সংগঠনটি। চিঠিতে মিলমালিকরা বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে চিনির দাম সমন্বয় করতে এখন দাম বাড়ানো প্রয়োজন। অথচ এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।

মিলমালিকদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে প্রতিকেজি খোলা চিনির দাম হবে ১৪৫ টাকা। আর প্যাকেটজাত চিনির দাম হবে ১৫০ টাকা।

এর আগে ১১ মে চিনির দাম বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। তখন খোলা চিনির দাম কেজিপ্রতি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামেই বাজারে বিক্রি হচ্ছে চিনি। এর মধ্যে ফের চিনির দাম বাড়াতে চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের আগে চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা

আপডেট সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩