ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

উন্নয়ন সহযোগী ও এডাব নেতৃবৃন্দের সাথে ‘উন্নয়ন ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

  • আপডেট সময় : ০৯:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ২১ মার্চ, ২০২৩ (বাসস) : এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এবং উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধিদের সাথে ‘উন্নয়ন ভাবনা ও করণীয়’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক আজ অনুষ্ঠিত হয়।
রাজধানীর আগারগাস্থ এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন, আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, তপন কুমার বিশ্বাস ও এডাব ভাইস-চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।
গোলটেবিল বৈঠকে দাতা সংস্থার পক্ষ থেকে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএইড, এম্বেসি অব সুইজারল্যান্ড, এম্বেসি অব সুইডেন, দ্যা এশিয়া ফাউন্ডেশন, অক্সফাম ইন্টারন্যাশনাল, প্ল্যান ইন্টারন্যাশনাল, এমএসএফ, আইসিএনএল -এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের অবদান, বিশ^ব্যাপী করোনা, অতিমারী, যুদ্ধ-বিগ্রহের কারণে পরিবর্তিত পরিস্থিতে উন্নয়নধারাকে অব্যাহত রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের ভাবনা, দাতা সংস্থাসমূহের সহযোগিতা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়।
সভায় দাতাসমূহের আগের দেয়া লোকালাইজেশন ও গ্রান্ড বার্গেইন প্রতিশ্রুতি অনুযায়ী এডাব-এর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহকে তহবিল সরবরাহের প্রক্রিয়া আরও সহজতর করে তাদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি অনুরোধ করা হয়।
সভায় বক্তাগন বলেন, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নত হওয়া, বৈশি^ক দুর্যোগ, ভূ-রাজনীতি ইত্যাদি কারণে উন্নয়ন সহযোগীদের তহবিল সরবরাহের কৌশল পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রতিযোগিতায় টিকে থাকতে দাতা সংস্থাসমূহ এনজিওদেরকে আভ্যন্তরীণ ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সুশাসনকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নয়ন সহযোগী ও এডাব নেতৃবৃন্দের সাথে ‘উন্নয়ন ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

আপডেট সময় : ০৯:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩