ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান

  • আপডেট সময় : ০৫:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো উইকেট না হারানো ইংল্যান্ড এইদিন প্রথম উইকেট হারায় প্রথম ওভারেই। আর পাওয়ার প্লেতেই হারিয়েছে ৩ উইকেট। আগের ম্যাচের হার না মানা জশ বাটলার ও এলেক্স হেলস দুজনেই ফিরেছেন এই সময়ে। পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৪৯ রান।

টুর্নামেন্ট সেরার দৌঁড়ে থাকা এলেক্স হেলসকে মাত্র ১ রানে ফেরান শাহিন আফ্রিদি। ইংল্যান্ড দ্বিতীয় উইকেট হারায় চতুর্থ ওভারে। এবার ৯ বল থেকে ১০ রান করে হারিস রউফের শিকার হয়ে ফিলিপ সল্ট। আর পাওয়ার প্লের শেষ ওভারে জশ বাটলারকে নিজের দ্বিতীয় শিকার বানান হারিস রউফ। আউট হবার আগে বাটলার করেন ১৭ বলে ২৬ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। স্যাম কারানের বোলিং তোপে মাত্র ১৩৭ রানেই বাঁধা পড়ে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান আসে শান মাসুদের ব্যাটে। ২৮ বল থেকে ৩২ রান করেন অধিনায়ক বাবর আজম। ২০ রান করেন শাদাব খান।

স্যাম কারানকে যোগ্য সঙ্গই দিয়েছেন আদিল রাশিদ ও ক্রিস জর্ডান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪ ওভারে মাত্র একটি বাউন্ডারির দেখা পায় পাকিস্তান, ৪ উইকেট হারিয়ে আসে মাত্র ১৮ রান। স্যাম কারান মাত্র ১২ রানে শিকার করেন ৩ উইকেট। দুটো করে উইকেট পান আদিল রাশিদ ও ক্রিস জর্ডান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান

আপডেট সময় : ০৫:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২