ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভবন রং করার সময় রশি ছিঁড়ে প্রাণ হারালেন যুবক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর: সালমান শাহ মৃত্যুর ঘটনা মামলা নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টে স্নায়ুক্ষয়ী লড়াই এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন সব বিমানবন্দরে আধুনিক পাখি তাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর: সালমান শাহ মৃত্যুর ঘটনা মামলা

  • আপডেট সময় : ১১:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনের মামলায় কারাগারে আটক খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিনের আবেদন আবারও নাকচ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এই আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলামও ডনের জামিনের আবেদন নামঞ্জুর করেছিলেন। উচ্চতর আদালতেও জামিনের আবেদন করা হলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন কারাগারে থাকা ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম দাবি করেন, সালমান শাহর মৃত্যুর সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত এবং ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে আত্মহত্যার ইঙ্গিত স্পষ্ট।

তবে আদালতের পক্ষ থেকে তার জামিন আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সিআইডির তদন্ত সংশ্লিষ্টদের অভিযোগ, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন ডন, কিন্তু তদন্তে তিনি তথ্য গোপন করার কৌশল অবলম্বন করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ মারা যান। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক শুরু থেকেই আত্মহত্যা বলে দাবি করে আসছেন। তবে সালমান শাহর পরিবারের অভিযোগ, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের করা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর: সালমান শাহ মৃত্যুর ঘটনা মামলা

আপডেট সময় : ১১:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬