ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

তৃতীয় ওয়ানডেতে অনিশ্চিত রোহিত শর্মা

  • আপডেট সময় : ১১:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চোট পেয়ে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে অনিশ্চিত রোহিত শর্মা। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় ওভারেই বুড়ো আঙুলে চোট পান ভারত অধিনায়ক। এজন্য তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

বুধবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যম আগামী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানায়। এক প্রতিবেদনে জানানো হয়, তৃতীয় এক দিনের ম্যাচে রোহিতের খেলার সম্ভাবনা ক্ষীণ।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে ক্যাচ নিতে গিয়ে চোট পান রোহিত। সাথে সাথেই মাঠ থেকে বের হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ফলে ওপেন করতে পারেননি। তার বদলে শিখর ধাওয়ানের সাথে বিরাট কোহলি ওপেন করেন।

তৃতীয় ম্যাচে না খেললেও ভারত চাইবে টেস্ট সিরিজ়ের আগে তাকে দলে ফেরাতে। প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। সেই ম্যাচের আগে রোহিত সুস্থ হয়ে উঠলেই লাভ ভারতের।

বাংলাদেশে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলতে এসেছে ভারত। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই সফর। শেষ টেস্ট ম্যাচ ২২ ডিসেম্বর, মিরপুরে খেলবে দুই দল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃতীয় ওয়ানডেতে অনিশ্চিত রোহিত শর্মা

আপডেট সময় : ১১:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২