ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

তৈরি পোশাক কারখানায় ‘সবুজ বিপ্লবের’ নেতৃত্বে এগিয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তৈরি পোশাক খাতে বাংলাদেশের কারখানাগুলো সবুজ কারখানার মানদণ্ডে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন প্রাপ্ত বাংলাদেশে এ ধরনের কারখানার সংখ্যা এখন ১৮৭টি।

চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কেডিএস আইডিআর সর্বশেষ নতুন প্রজন্মের এই কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল জানান যে ১ ফেব্রুয়ারি তারা ১০০ এর মধ্যে ৮৪ স্কোর নিয়ে প্ল্যাটিনাম সার্টিফিকেশন পেয়েছে।

তিনি আরো বলেন, ‘শীর্ষ ১০০ গ্রিন ফ্যাক্টরি ইউনিটের মধ্যে ৫০টিই বাংলাদেশের। আর সেরা ১০ জনের মধ্যে আটজন এখান থেকেই এসেছেন।’

২০২৩ সালে চারটি কারখানা ইউনিট ইতোমধ্যে এলইইডি সার্টিফিকেশন অর্জন করেছে।

নরসিংদীর পাঁচদোনার আমানত শাহ ফেব্রিক্স ইউএসজিবিসি থেকে এ বছরের প্রথম এলইইডি সার্টিফিকেট পেয়েছে।

ইউএসজিবিসি অনুসারে, বাংলাদেশের ১৮৭টি গ্রিন-সার্টিফাইড কারখানার মধ্যে ৬৩টি প্লাটিনাম-রেটেড, ১১০টি গোল্ড-রেটেড, ১০টি সিলভার-রেটেড ও চারটি গ্রিন-সার্টিফাইড।

ইউএসজিবিসি বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে কারখানাগুলোকে সার্টিফিকেশন দিয়ে সম্মানিত করে।

মানদণ্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- বিদ্যুৎ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা।

সেরা পারফর্মারদের প্ল্যাটিনাম, এরপর যথাক্রমে গোল্ড ও সিলভার সার্টিফিকেশন দেয়া হয়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৈরি পোশাক কারখানায় ‘সবুজ বিপ্লবের’ নেতৃত্বে এগিয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩